সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে)দুপুরে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। শিশু হোসাইন খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি তার গলায় আটকে ছটফট করতে থাকে। এ এসময় পরিবারের লোকজন বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।