সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রাজধানীতে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা, ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ছিন্ন মাথা বাসার শৌচাগার থেকে পাওয়া যায়। তবে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, তা মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। পরিবারসহ সে রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় বসবাস করত।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার এসআই ইকবাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে। ওই সময় বাসায় অন্য কেউ উপস্থিত ছিল না।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পাশের বাসার বাসিন্দা সোহেল রানাই শিশুটিকে হত্যা করে পালিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/