সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২৬ জন

ছবি: সংগৃহীত

মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে কোনো প্রকার ঘুষ, তদবির বা দালাল চক্রের সহযোগিতা ছাড়াই মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ২৬ জন। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ পাওয়ায় আনন্দে আত্মহারা গরিব ও মধ্যবিত্ত পরিবারের এসব প্রার্থী।

সোমবার (১৮ মে) রাতে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শারীরিক সক্ষমতা, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতমদের বেছে নেওয়া হয়েছে। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, নির্বাচিতদের অধিকাংশই অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তান।

মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে শূন্য ছিল ২৬টি। এর বিপরীতে অনলাইনে আবেদন করেন ১ হাজার ৩২৯ জন চাকরিপ্রার্থী। আবেদনকারীদের মধ্য থেকে ৯৬০ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তী ধাপে ২৬৫ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন এবং সেখান থেকে ৪৫ জন লিখিত পরীক্ষায় সফল হন।

পরবর্তীতে মৌখিক পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ২৬ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “আমরা শুরু থেকেই অঙ্গীকারবদ্ধ ছিলাম যে, একটি টাকাও কাউকে বাড়তি দিতে দেব না। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের যোগ্যতায় এসেছেন।”

তিনি আরও বলেন, “মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে তারা পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন। আশা করি, তারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রেখে মানিকগঞ্জের নাম উজ্জ্বল করবেন।”

এনএনবাংলা/