সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

মাটি কাটা নিয়ে বিরোধ

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা ওসমান গনিকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার বড় বিনাইরচর এলাকায়।

বুধবার (২১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়ার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, পাঁচগাঁও এলাকায় কয়েক দিন ধরে মাটি কিনে বিক্রি করে আসছিলেন ওসমান গনি। এ নিয়ে রমজান মিয়ার সঙ্গে তার বিরোধ চলছিল। বুধবার রাতে মাটি তোলার কাজে ব্যবহৃত একটি ভেকু ডেবে গেলে খবর পেয়ে ওসমান গনি মোটরসাইকেলে কয়েকজন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন ওসমান গনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমান গনি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, রমজান মিয়ার লোকজনই এ হামলার সঙ্গে জড়িত।

ওসি মো. আলাউদ্দিন বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এনএনবাংলা/