সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মহেশপুরে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামন্তা গ্রামে আলহাজ মফিজ উদ্দিন একাডেমি হাইস্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছে থাকা দুটি বস্তা তল্লাশি করে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটকরা হলেন— মো. সবুজ হোসেন (৩৩), পিতা শফিকুল ইসলাম, গ্রাম যাদবপুর এবং মহাসিন আলী (৩২), পিতা হায়দার আলী, গ্রাম বেতবেড়ী। তারা উভয়েই মহেশপুর উপজেলার বাসিন্দা।

র‍্যাব-৬ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।