সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।  ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২১ মে ২০২৬ রাত ১১টা ৩৫ মিনিটে সাব-ইন্সপেক্টর মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের ৪নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকায় মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মনসুর আহমেদ (৪০), ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২) ও মনির হোসেন (৫০)। তাদের সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়।

এ সময় তাদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।