Skip to content

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র ঢাবি’র শিক্ষক

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ একাধিক টকশো ও অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ এই তারকা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের আকদের আনুষ্ঠানিকতা।

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় একজন শিক্ষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দীপ্তি চৌধুরী। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবার কাছে দোয়া কামনা করছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপ্তি চৌধুরীর বিয়ের খবরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা।

এনএনবাংলা/