সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলরত লোকাল বাসটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

উদ্ধারকারীরা আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা অন্তত আটজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। বাকিদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এনএনবাংলা/পিএইচ