



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘এ’ ও ‘সি’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ৭ম মেধাতালিকার ফলাফল দেখা যাবে।
‘বি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় বাণিজ্য বিভাগের ১৪৮ থেকে ২৫০, বিজ্ঞান বিভাগের ১৬৯ থেকে ২৫০ এবং মানবিক বিভাগের ৫০৯ থেকে ১৩০০ মেধাক্রমের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে একই দিন বিকেলে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। উত্তীর্ণদের আগামী ২৮ জুন ২০২৬-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
পাশাপাশি, ‘এ’ ইউনিটের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২২ ও ২৩ জুন এবং ‘সি’ ইউনিটের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৩ ও ২৪ জুন অফিস চলাকালীন সময় (সকাল ১০টা থেকে বিকেল ৩টা) সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অনুষদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। পরবর্তীতে বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২৪ জুন ‘এ’ ইউনিটের মাইগ্রেশন ও নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে। ওই তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ২৫ জুন সম্পন্ন করা হবে। ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি (প্রদর্শনের জন্য) ও একটি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
এ ছাড়া ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিসের উন্নয়ন ফি ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ থেকে জানা যাবে।
Tags: comilla universityকুমিল্লা বিশ্ববিদ্যালয়
এ সম্পর্কিত আরও পড়ুন