সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

‘ফ্রড অ্যালার্ট’ লিখে পরিচালকের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ

ছবি ফেসবুক থেকে সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। শুধু তিনি নন, প্রযোজনা দলের আরও অনেক সদস্যও এখনো তাদের পাওনা বুঝে পাননি।

ফেসবুকে ‘ফ্রড অ্যালার্ট’ শিরোনামে দেওয়া পোস্টে পারসা ইভানা জানান, এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। তার অভিযোগ, যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক পরিশোধ—সব ক্ষেত্রেই তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, আংশিক পারিশ্রমিক পেলেও এখনো পুরো অর্থ বুঝে পাননি।

তবে নিজের পাওনার চেয়ে প্রযোজনা দলের অন্য সদস্যদের বকেয়া পারিশ্রমিক নিয়েই বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে প্রোডাকশন বয় এবং নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন, তাদের প্রাপ্য অর্থ না পাওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

পারসা ইভানার ভাষায়, “আমি নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কী হবে? নতুন যারা ভালো কাজের আশায় কঠোর পরিশ্রম করছে, তারা কি তাদের প্রাপ্যটুকুও পাবে না?”

সহকর্মী ও সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি পরামর্শ দেন, কোনো কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া এবং সব আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, শিল্পাঙ্গনে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের চর্চা হওয়া প্রয়োজন। প্রতিশ্রুতি ভঙ্গ ও অসততার কোনো জায়গা থাকা উচিত নয়।

গণমাধ্যমকে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে তিনি গত বছরের ডিসেম্বর-জানুয়ারির দিকে কাজ করেছিলেন। তার দাবি, ওই কাজের পারিশ্রমিক এখনো পুরোপুরি পরিশোধ করা হয়নি। একই সঙ্গে অন্য শিল্পী ও প্রযোজনা দলের সদস্যদেরও বকেয়া রয়েছে।

অভিনেত্রীর দাবি, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বস্ত করেছিলেন যে ২৮ জুন সব বকেয়া পরিশোধ করা হবে। তবে নির্ধারিত দিনেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বিষয়টি তিনি ইতোমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে জানিয়েছেন।

এ বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এনএনবাংলা/