সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

আবুজর গিফারী কলেজ থিয়েটার গ্রুপের নতুন নাটক ‘লেখক’ — শব্দ, নীরবতা ও সত্যের এক মঞ্চযাত্রা

শব্দ, নীরবতা এবং অলিখিত সত্যের গল্প নিয়ে মঞ্চে এসেছে আবুজর গিফারী কলেজ থিয়েটার গ্রুপের নতুন নাট্য পরিবেশনা ‘লেখক’। একজন লেখকের অন্তর্দ্বন্দ্ব, কল্পনা ও বাস্তবতার সংঘাতকে কেন্দ্র করে নির্মিত এই নাটক দর্শকদের সামনে তুলে ধরেছে এক ভিন্নধর্মী আবেগঘন গল্প।

নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন কলেজটির থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী এমদাদ হোসেন। নাটকে লেখক চরিত্রে অভিনয় করেছেন ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সম্রাট সাব্বির। এছাড়া কাল্পনিক চরিত্রে অভিনয় করেছেন একই সেমিস্টারের ফরিদ আহমেদ, তোহিদুর রহমান ও তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফায়জা। বই প্রকাশকের চরিত্রে দেখা গেছে তৃতীয় সেমিস্টারের ছাত্র নজরুল ইসলাম ওমরকে। নাট্য প্রযোজনায় সহযোগিতা করেছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ।

‘লেখক’ নাটকটি শুধু একটি মঞ্চ পরিবেশনা নয়, বরং একজন সৃষ্টিশীল মানুষের ভাবনা, সংগ্রাম ও আত্মঅনুসন্ধানের প্রতিচ্ছবি। কল্পনা ও বাস্তবতার সূক্ষ্ম সম্পর্ককে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে নান্দনিকভাবে।

নাটকটির ভিডিও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সম্রাট সাব্বির। মঞ্চ নাটকটি ভিজ্যুয়াল মাধ্যমে Somrat Films Production-এ বর্তমানে দেখা যাচ্ছে। নাট্য পরিবেশনাটি ইতোমধ্যে দর্শকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে।

নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ‘লেখক’ নাটকটি বাংলা নাট্যচর্চায় নতুন চিন্তার দ্বার উন্মোচন করবে এবং দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

এনএনবাংলা/