সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

ছবি: সংগৃহীত

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও অপেক্ষমাণ শেড (ছাউনি) স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করা অভিভাবকদের ভোগান্তি কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের বাইরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের দায়িত্ব পালনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা এক আদেশে বোর্ডের অধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর অভিভাবকদের দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে হয়। কিন্তু অধিকাংশ কেন্দ্রে বসার জায়গা বা শেড না থাকায় তীব্র রোদ কিংবা বৃষ্টির মধ্যে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া অনেক কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক দল না থাকায় বাইরে অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতি বিবেচনায় অভিভাবকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে চেয়ার ও অপেক্ষমাণ শেডের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/