




ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে নিহত পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় মাদ্রাসার ভেতরে অন্তত ৩০ শিশু আটকা পড়েছে বলে জানা গেছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে ক্যাম্পের এ/৩ সাব-ব্লকে অবস্থিত ওই মাদ্রাসায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার (৮ জুলাই) দুপুরে ‘এ-থ্রি’ ব্লকের মাদ্রাসাটির ওপর হঠাৎ পাহাড়ধস নামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ‘একই ঘটনায় মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ শিশু আটকা পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে’।
এনএনবাংলা/
এ সম্পর্কিত আরও পড়ুন