সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ কর্নেল অলির

ছবি: সংগৃহীত

ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত ১১ দলের এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে কর্নেল অলি বলেন, বাংলাদেশের ভেতরে অবস্থান করা বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে বের করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তার দাবি, এসব গুপ্তচরের কারণে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং দেশ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া তারেক রহমানের নেওয়া উচিত।

অলি আহমেদ বলেন, ‘চারদিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়।’ তিনি দাবি করেন, প্রকাশ্য বিরোধীরা নয়, বরং প্রধানমন্ত্রীর আশপাশে থাকা ব্যক্তিরাই প্রকৃত শত্রু।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশি গুপ্তচররা সরকার ও দলের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং তারা যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের দল থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে কর্নেল অলি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থাও ভালো নয় এবং নতুন বিনিয়োগ আসছে না।’ এসব কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে ভালো অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/