সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে’ বিশ্বকাপ নিয়ে কড়া মন্তব্য মামদানির

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ এবার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় পরাজয়ের পর রেফারিং নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, “মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।” তার এই মন্তব্য বিশ্বকাপ ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই ম্যাচ পরিচালনা এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন মিশরের সমর্থক ও ফুটবল বিশ্লেষকেরা। পরবর্তীতে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগও জমা দেয়।

এরই একদিন পর, বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচির ঘোষণা দিতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্কের প্রসঙ্গ টানেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবার মাধ্যমে যাত্রীদের সময় সাশ্রয়ের সুবিধা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটি নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।”

এনএনবাংলা/