সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের হাতে নিতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের জন্য ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করা উচিত বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা এই প্রণালিটি আমাদের নিজেদের জিম্মায় নিতে যাচ্ছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক হতে চলেছি। সম্ভবত আমরা এর নাম দেব ‘গার্ডিয়ান অ্যান্জেল অব দ্য স্ট্রেট’। আর এই দায়িত্ব পালনের জন্য আমাদের অবশ্যই ক্ষতিপূরণ বা অর্থ প্রদান করা উচিত।”

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এ জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এর আগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এড়াতে ইরান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সূত্র: আল-আরাবিয়া

এনএনবাংলা/