সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

পদত্যাগের পরও আমৃত্যু যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন।

তবে পদত্যাগ করলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন সদ্য সাবেক এ রাষ্ট্রপতি।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্বে পূর্ণ মেয়াদ সম্পন্ন করলে অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করলে তিনি আজীবন মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হন। এ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বশেষ যে বেতন তিনি পেতেন, তার ৭৫ শতাংশ হারে মৃত্যুর আগ পর্যন্ত অবসরভাতা প্রদান করা হয়।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, অবসরভাতার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতির জন্য আরও কয়েকটি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার বিধান রয়েছে।

আইন অনুসারে, তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। পাশাপাশি দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক অর্থ বরাদ্দ থাকবে। এছাড়া সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা, নিজ বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত সেই টেলিফোনের বিল পরিশোধে অব্যাহতি পাবেন।

এ ছাড়া একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও পাবেন তিনি।

এনএনবাংলা/