সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

টিসিবির লাইনে ধসে পড়ল কলেজের দেয়াল, নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি কলেজের দেয়াল ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের সড়কটি মিরপুরের লাভ রোড নামে পরিচিত।

নিহতদের একজন নাসিমা বেগম। তিনি পাশের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। এছাড়া আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরোনো দেয়াল ধসে পড়লে আটজন আহত হন। পরে তাদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ওই স্থানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সেখানে প্রতিদিনই মানুষের ভিড় থাকে। ঘটনার সময়ও অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে অপেক্ষমাণ মানুষের ওপর ভেঙে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ মিলে ভাঙা দেয়ালের ইট সরিয়ে আহতদের উদ্ধার করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, “একটা বিকট শব্দ হয়। পাশেই আমাদের একটি মোবাইল (টহল) টিম ছিল। পরে আমরা ঘটনাস্থলে যাই। সবাই মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগমকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।”

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজন নারী চিকিৎসাধীন রয়েছেন।

ওসি হাফিজুর রহমান বলেন, “ওই দেয়ালটি অনেক পুরোনো। এর উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ফুট হবে।”

এনএনবাংলা/