সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

‘ব্যাটল অব ওয়ার্ডস– সিজন ২’ সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো

IELTS শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘Battle of Words – Season 2’ সফলভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম মরক্কো, আর রানার-আপ হয়েছে টিম আর্জেন্টিনা।

বাংলায় IELTS-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভ-এর উদ্যোগে গত ১৯ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিযোগিতাটির দ্বিতীয় আসর। IELTS শিক্ষার্থীদের Speaking ও Writing দক্ষতা বাড়ানোর পাশাপাশি যৌক্তিক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতার শুরুতে অনুষ্ঠিত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৪০ জন বিতার্কিককে। পরে তাদের নিয়ে গঠন করা হয় ১০টি দল। এসব দলের অংশগ্রহণে শুরু হয় মূল পর্বের প্রতিযোগিতা। শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় IELTS-এর জনপ্রিয় শিক্ষক মাহফুজ স্যার, নিশান স্যার এবং অন্যান্য অভিজ্ঞ শিক্ষক।

 প্রতিটি পর্বেই প্রতিযোগীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে করে তোলেন প্রাণবন্ত। একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সেরা চারটি দল। সেমিফাইনালের লড়াই শেষে টিম আর্জেন্টিনা ও টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করে।

 গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলায় IELTS-এর সিইও রাশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন। অনুষ্ঠানে বাংলায় IELTS-এর সিনিয়র শিক্ষকবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন।

 রুদ্ধশ্বাস ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রতিপক্ষকে পেছনে ফেলে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর টিম আর্জেন্টিনা হয় রানার-আপ।

 পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার স্বীকৃতি হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন Standout Speaker of the Tournament।

 পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কোকে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা ও ট্রফি। রানার-আপ টিম আর্জেন্টিনা পায় নগদ ৬ হাজার টাকা ও ট্রফি। আর Standout Speaker হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে দেওয়া হয় নগদ ৩ হাজার টাকা ও ক্রেস্ট। পাশাপাশি ফাইনালে অংশ নেওয়া সব প্রতিযোগীকে প্রদান করা হয় সার্টিফিকেট।

 আয়োজকদের মতে, ‘Battle of Words – Season 2’ কেবল একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং IELTS শিক্ষার্থীদের বাস্তবধর্মী ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

 এনএনবাংলা/