সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুনে কোটি টাকার ক্ষতি, আহত ২

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি  কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। কারখানা  ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৮-১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে আহতরা হলেন- মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন বলেন, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে।

এনএনবাংলা/