সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি ১৯৯৯ সালে “কাসৌটি জিন্দেগি কে” ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এই ধারাবাহিকের মাধ্যমেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। সেই থেকে এখন অবধি শ্বেতা সর্বদা সংবাদ শিরোনামে থাকা একজন অভিনেত্রী।

আজ (১৩ আগস্ট) থেকেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে শুরু হতে চলেছে করণ জোহর সঞ্চালিত রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস সিজন ২’। এবারের সিজনে মোট ২১ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, আর সেই তালিকাতে শ্বেতা তিওয়ারিও আছেন। শোয়ের প্রিমিয়ারের ঠিক আগের মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বেতা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশ্যে আসা ‘দ্য ট্রেইটরস’-এর প্রোমোতে দেখা গিয়েছে, সঞ্চালক করণ জোহর মজা করে শ্বেতাকে বলেন, তিনি হয়তো মিথ্যেবাদী ধরতে অতটা পারদর্শী নন। উত্তরে শ্বেতা একেবারে স্পষ্টভাবে বলেন, “নিজের স্বামীদেরই তো আমি প্রতারণা করতে গিয়ে হাতেনাতে ধরেছিলাম।” তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

অন্যদিকে শো শুরু হওয়ার ঠিক আগেই মুখ খুলেছেন শ্বেতার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁদের বিয়ে চলাকালীনই শ্বেতা একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গেও শ্বেতাকে তিনি হাতেনাতে ধরেছিলেন বলে অভিযোগ করেন রাজা। এতদিন চুপ করে থাকলেও এবার তিনি সব সত্যি সামনে আনতে চান বলেও জানান।

শ্বেতার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে রাজা বলেন, ‘আমি কখনও ওর গায়ে হাত তুলিনি। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে যখন আমি রেগে গিয়ে দরজা, টিভি বা টেবিলের মতো জিনিসপত্র ভেঙেছি। কিন্তু কখনও শারীরিক ভাবে আঘাত করিনি।’

১৯৯৮ সালে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা তিওয়ারি। ২০০৭ সালে তাঁরা আলাদা হয়ে যান। প্রথম বিয়ে ভাঙার পর ২০১৩ সালে অভিনব কোহলীর সঙ্গে নতুন করে সংসার বাঁধেন অভিনেত্রী। কিন্তু ২০১৯ সালে তাঁদেরও বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

তবে এই সমস্ত বিতর্ক, পাল্টা মন্তব্যের মাঝেই শ্বেতার হাসপাতালে ভর্তির খবরে ভক্তরা উদ্বিগ্ন।

এনএনবাংলা/এফএস