সাম্প্রতিক
এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবার বন্ধ ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ভারতে নিহত বাংলাদেশিদের সবাই গিয়েছিলেন চিকিৎসার জন্য ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, বাজেট ও উন্নয়ন প্রকল্পে কী কী প্রভাব পড়বে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের হিসাবে ৫৭টি পরমাণু অস্ত্র আছে, সিউলের ধারণা ১২০ এই বছর হচ্ছে না বিপিএল: তামিম
Skip to content

রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথগ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না। তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে এবং ওই আসনে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দলের আলোচিত এমপি গাজী নজরুল ইসলামের ভোট প্রদান প্রসঙ্গে জানতে চাইলে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে জামায়াতে ইসলামীই বলতে পারবে।

এদিকে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছিলেন চিফ হুইপ।

এনএনবাংলা/