সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেননি: অলি আহমদ

ছবি: সংগৃহীত

বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার কথা থাকলেও তা এখনো বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেননি বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে জনগণ কাকে চান, তা জানতে বিভিন্ন জরিপে মানুষ তাদের মতামত দিয়েছেন। এসব জরিপে তাকে ৬৮ শতাংশ মানুষ সমর্থন করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানান অলি আহমদ। একই সঙ্গে দেশবাসীকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি। এ কারণে তাকে সংসদ ভবনেও দেখা যায়নি। অন্যদিকে, সংসদ সদস্য হওয়ায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

এনএনবাংলা/