সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ

আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন

ছবি: ফিফার সৌজন্যে

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসসহ একাধিক ফুটবলারকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব শাস্তির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

খেলোয়াড়দের পাশাপাশি শাস্তির আওতায় এসেছে আর্জেন্টিনাও। ঘরের মাঠে নিজেদের পরবর্তী দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেওয়া হয়েছে দলটিকে। তবে দুটি ম্যাচের মধ্যে একটির নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।

বোকা জুনিয়র্সের খেলোয়াড় লিয়েন্দ্রো পারেদেসকে আন্তর্জাতিক ফুটবলে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে স্পেন ১-০ ব্যবধানে জয় পায়। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সে সময় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। এরপর দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

এই ঘটনায় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পারেদেসের মতো তাকেও ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এ ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও স্পেনের মিডফিল্ডার গাভিকে একটি করে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুজনকেই ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে।

ফিফার এই শাস্তির ফলে বিশ্বকাপ ফাইনালের পর মাঠের সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারদের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা নেমে এলো।

এনএনবাংলা/