কালকিনিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মাদারীপুরের কালকিনিতে তানিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তবে প্রেমিকের সঙ্গে বিয়ে বসতে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার।
এই ঘটনায় প্রেমিক হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদারকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই মেহেদী মোল্লা। এদিকে অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। অপরদিকে ওই গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
পুলিশ ও নিহতের পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সিডি খান ইউনিয়নের চরদৌলত খান গ্রামের শাজাহান শিকদারের ছেলে রেজাউল শিকদারের স্ত্রী, তিন সন্তানের জননী নিহত তানিয়া আক্তার উপজেলার সাহেবরামপুর বাজারের হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদেরর দোকানে প্রায় দুই বছর পূর্বে সিঙ্গাড়া-পুরি খেতে গিয়ে তাদের পরিচয় হয়। এর সুত্র ধরে তাদের দু’জনের মাঝে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদার ওই গৃহবধুর সাথে দেখা করতে আসলে স্থানীয় লোকজন তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেমিক মিলন হাওলাদার। গত মঙ্গলবার বিকেলে নিহত ওই গৃহবধু বাজারের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।পরে ওই দিন রাতে কে বা কাহারা একটি ইজি বাইকে করে সিডি খান ইউনিয়নের ঢাকীকান্দি গ্রামে গৃহবধু তানিয়া আক্তারের বাবার বাড়ি সামনে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতী হলে ওই গৃহবধুকে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত তানিয়া আক্তার সড়ক দূর্ঘটনায় মারা গেছেন ভেবে তার পরিবার স্বামীর বাড়িতে বুধবার দুপুরে তাকে দাফন করে দেন।
তবে প্রেমিকের সঙ্গে বিয়ে বসতে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। এই ঘটনায় প্রেমিক হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদারকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই মেহেদী মোল্লা। এদিকে অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে শুক্রবার সন্ধ্যায় নিহতের বাড়ির সামেন বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
অপরদিকে ওই গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত তানিয়ার ভাই থানায় অভিযোগকারী মেহেদী মোল্লা ও নিহতের স্বামী রেজাউল শিকদার বলেন, তানিয়াকে তার প্রেমিক হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদার হত্যা করেছে। কারণ তার সাথে তানিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এবং মিলনকে বিয়ে করার জন্য তানিয়াকে চাপ দিয়ে আসছিল। মিলন বর্তমানে পলাতক রয়েছে। মিলনের বিচার চাই।
অভিযুক্ত মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, গৃহবধু তানিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
এনএনবাংলা/

