সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

যশোরের শার্শায় ইয়াবাসহ ‘শুটার হাসান’ গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান ওরফে শুটার হাসান (২৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকায় ‘শুটার হাসান’ ও ‘চুয়া’ নামে পরিচিতি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার বহিলাপোতা এলাকার আবুল কালাম লতিফের মুদি দোকানের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাসান বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে। অভিযানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/