সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

প্রথমবার এসিসির সভাতে গিয়ে বড় দায়িত্ব পেলেন তামিম

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল প্রথমবারের মতো এই সভায় অংশ নিয়ে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। 

এশিয়ার ক্রিকেট নিয়ে এবারের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এসিসির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্তও রয়েছে। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হতো। নতুন সিদ্ধান্তে এই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও।

সবার সম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের খালিদ আল জারুনি। এছাড়া ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচন করা হয়েছে।

এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি মহসিন নকভি বলেন যে এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয় বরং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে এক সুতোয় বাঁধার মাধ্যম। এসব সিদ্ধান্ত ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএনবাংলা/এফএস