সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিড়ালের মতো মিউ মিউ শব্দ

জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, শিশুটির এমন আচরণের সঙ্গে জলাতঙ্কের কোনো সম্পৃক্ততা নেই। অতিরিক্ত ভয়, মানসিক চাপ বা ‘প্যানিক অ্যাটাক’ থেকেই এমন আচরণ হতে পারে বলে তারা মনে করছেন।

শিশুটির মা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিভ্রান্তিকর। চিকিৎসকদের সুনির্দিষ্ট ডায়াগনোসিস অনুযায়ী তার মেয়ে বর্তমানে সুস্থতার পথে রয়েছে।

তিনি বলেন, শিশুটি গত দুই বছর ধরে ঠান্ডা ও অ্যাজমা সমস্যায় ভুগছিল। চিকিৎসাধীন থাকার সময় হঠাৎ তাদের বাসার দুটি পোষা বিড়াল চলে যাওয়ায় সে তীব্র মানসিক আতঙ্কে পড়ে। এর আগে বিড়ালের আঁচড়ের একটি সাধারণ ঘটনা ঘটলেও পরে শিশু ও বিড়াল—দুজনকেই যথাযথ ভ্যাকসিন দেওয়া হয়েছিল।

পরে শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জলাতঙ্কের সম্ভাবনা নাকচ করে দেন।

শিশুটির মা আরও জানান, বুকের এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

এর আগে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, শিশুটির অস্বাভাবিক আচরণের পেছনে জলাতঙ্কের কোনো চিকিৎসা প্রমাণ পাওয়া যায়নি। তার মতে, অতিরিক্ত মানসিক চাপ, ভয় বা আতঙ্কের প্রতিক্রিয়ায় শিশুদের মধ্যে কখনো কখনো এ ধরনের অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে।

এনএনবাংলা/