সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে ঊর্বশী, ফের বিতর্ক

ছবি: সংগৃহীত

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর চূড়ান্ত পর্বে বিচারকের আসনে বসে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকার রঙের আদলে তৈরি বিশেষ পোশাক পরে হাজির হন তিনি। আর সেই পোশাক ও তার মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

উর্বশীর পরনে থাকা পোশাকটিতে ছিল গেরুয়া, সাদা ও সবুজের সমন্বয়। মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশাও ছিল। পোশাকের সঙ্গে রুপালি ঝালর, বড় আকৃতির দুল, চুড়ি ও ভারী আংটি পরেছিলেন অভিনেত্রী। উর্বশী নিজেই জানান, ভারতের জাতীয় পতাকা থেকেই পোশাকটির নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

পোশাক প্রসঙ্গে উর্বশী বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত মনে হচ্ছে।’

তবে অভিনেত্রীর এই বক্তব্য ও পোশাক নিয়ে সমাজমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জাতীয় পতাকার রঙকে এমন ভাবে পোশাকে তুলে ধরা ভাল ভাবে গ্রহণ করেননি। পতাকার অসম্মান হয়েছে বলেও অনেকে মনে করেছেন।

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মঞ্চটি উর্বশীর জন্য ছিল বিশেষ আবেগের। কারণ একসময় তিনিও সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন। এবার সেই একই ধরনের মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

অনুষ্ঠানে সুস্মিতা সেনের উপস্থিতিও উর্বশীকে আবেগপ্রবণ করে তোলে। ২০১৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে উর্বশীর মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা। এবার সেই মঞ্চেই বিচারকের ভূমিকায় উর্বশীকে দেখা গেল।

এনএনবাংলা/এফএস