সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

রিওয়ার্ডস ফর জাস্টিস

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার খোঁজ দিলে যুক্তরাষ্ট্র দিবে ১ কোটি ডলার

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। এসব কর্মকর্তার বিষয়ে কার্যকর তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice) কর্মসূচি এ তথ্য জানায়।

যেসব কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন—আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের ইউএভি (ড্রোন) কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, এসব শীর্ষ সামরিক কর্মকর্তার বিষয়ে ‘কাজের উপযোগী’ বা কার্যকর তথ্য দিতে সক্ষম ব্যক্তিরা আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগের জন্যও বিবেচিত হতে পারেন।

ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ এসব কর্মকর্তার বিষয়ে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের এই পুরস্কার ঘোষণা ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় করা হয়েছে।

এনএনবাংলা/