সাম্প্রতিক
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত পেছালো মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘দুই বড় সুখবর’ বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারিচালিত বৈদ্যুতিক বিমান উড়লো মাত্র ৫ ডলারের বিদ্যুতে উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া ‘আমি কারও আত্মীয় হিসেবে নয়, তথ্যমন্ত্রী হিসেবে বসেছি’ বরখাস্ত বাংলাদেশের বিতর্কিত ইংলিশ কোচ জেরার্ড জোন্স ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার খোঁজ দিলে যুক্তরাষ্ট্র দিবে ১ কোটি ডলার
Skip to content

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্রুতই নীতিমালা, নির্ধারণ হবে চলাচলের এলাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: শামীম আহমেদ

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার। এ নীতিমালায় ব্যাটারিচালিত রিকশা কোথায় ও কতটুকু চলাচল করতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় ব্যাটারিচালিত রিকশাগুলো বড় ও প্রধান সড়কে চলাচল শুরু করেছে। এতে মানুষের চলাচলে কিছুটা সুবিধা তৈরি হলেও এর ফলে নানা ধরনের অসুবিধাও দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘সরকার খুব দ্রুত এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, যানবাহনের মান কেমন হবে—এসব বিষয় নীতিমালায় নিশ্চিত করা হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও বলেন, ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে কারিগরি সক্ষমতা, যানবাহনের মান এবং চালকদের প্রশিক্ষণের বিষয়ও নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে দ্রুত একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

এনএনবাংলা/