সাম্প্রতিক
দেশে ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস রাজধানীতে প্রধান সড়কে অটোরিকশা নিষিদ্ধ হচ্ছে: প্রতিমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি আজও সন্ধ্যা থেকে ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী
Skip to content

ডামুড্যায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা।

ডামুড্যা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবী ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকী, ডামুড্যা থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তালেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ডামুড্যা উপজেলার মুক্তিযোদ্ধা আহবায়ক নুর ইসলাম, পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ উজ্জল শিকদার, সদস্য রেজাউল করিম শ্যামল বেপারী। ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।

এনএনবাংলা/