সাম্প্রতিক
ফ্রান্সের বিক্ষোভে ভাইরাল ‘বিসমিল্লাহ’ স্লোগান, কেন এত আলোচনা? ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রতিমা বিসর্জনে বিদায় দেবী দুর্গার, বিষাদে শেষ শারদীয় দুর্গোৎসব সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে গ্রেপ্তার, কনস্যুলেটের চিঠিতে নতুন তথ্য জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, তদন্ত চায় জাতিসংঘ বিশেষজ্ঞরা জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প, ক্রয়াদেশ হারানোর শঙ্কা
Skip to content

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

ছবি কোলাজ: নিউ নেশন মাল্টিমিডিয়া

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে নিজের বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।

রোববার ( ৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের পাঠানো নোটিশে বলা হয়েছে, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ’ পেয়েছে কমিশন। অভিযোগটি অনুসন্ধানের জন্য পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন। এ কারণে তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

এনএনবাংলা/