সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ৪

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে উত্তোলন করা ৩৯ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে পুলিশের অভিযানে একই চক্রের আরও তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন, ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী তাদের পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন।

ঘটনার খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন। পরে পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

খবর পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে আটক করে।

পুলিশ জানায়, আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধানমন্ডি থানার আরও কয়েকটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ওই চক্রের সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, “এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন অস্ত্রসহ আটক আছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। বিস্তারিত সন্ধ্যায় জানাতে পারব।”

আটক অন্যরা হলেন—তানভীর, মজিবর ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন জাকির।

এনএনবাংলা/