সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য আজ খুললো সুন্দরবন

ছবি: সংগৃহীত

টানা তিন মাস বন্ধ থাকার পর আজ ১ সেপ্টেম্বর থেকে পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। দীর্ঘ বিরতির পর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমিতে ফিরেছে কর্মব্যস্ততা। তবে সুন্দরবন ভ্রমণের আগে যাতায়াত, নৌযান, খরচ, অনুমতি ও বন বিভাগের নিয়মকানুন সম্পর্কে জানতে হবে।

আজ থেকে সরকারি নিয়ম মেনে বৈধ পাস ও অনুমতি নিয়ে জেলে-বাওয়ালি ও পর্যটকবাহী নৌযান সুন্দরবনে প্রবেশ করতে পারবে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার, বিষ প্রয়োগ, বন্য প্রাণী শিকার এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে। বনে প্রবেশের ক্ষেত্রে বন বিভাগের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। সুন্দরবনের পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের জন্য এবার ৬ হাজার নৌযানকে বোট লাইসেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

সুন্দরবনের প্রায় ৭০ শতাংশ এলাকা অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। এসব এলাকায় সাধারণভাবে মাছ ধরা বা প্রবেশের সুযোগ নেই। তাই সুন্দরবনে প্রবেশের অনুমতি মিললেও অভয়ারণ্য এলাকায় ইচ্ছেমতো ঘোরাফেরা করা যাবে না। নির্ধারিত পর্যটন এলাকা ও অনুমোদিত পথেই চলতে হবে।

কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যেমন- সুন্দরবনে ভ্রমণের সময় পরিবেশের ক্ষতি হয়, এমন কোনো সামগ্রী বা কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে ওয়ানটাইম প্লাস্টিকের গ্লাস, প্লেটসহ পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী নিয়ে বনে না যাওয়ার নির্দেশনা দিয়েছে বন বিভাগ।

পর্যটকদের ব্যবহৃত বোতল, খাবারের প্যাকেট বা অন্য কোনো বর্জ্যও বনে ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে থাকা ওয়েস্ট বিনে এসব বর্জ্য ফেলার জন্য পর্যটকদের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য প্রতি বছর মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও জেলে-বাওয়ালিদের প্রবেশ বন্ধ থাকে।

এনএনবাংলা/এফএস