সাম্প্রতিক
Skip to content

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আকতার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আকতারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এনএনবাংলা/