সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি চট্টগ্রামগামী বিমানে হঠাৎ অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী নেপালে ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত বেড়ে ৯৫ কক্সবাজারে বোটডুবি, ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ
Skip to content

নড়াইলে ট্রাকের সাথে ধাক্কায় ট্রলির চালক নিহত

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার ট্রলি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে ট্রলির চালক মুতাকাব্বির সর্দার (১৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দূপুর ১২টার দিকে কালিয়া—নড়াইল সড়কের চাঁচুড়ী বাজার সংলগ্ন তুষার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুতাকাব্বির সর্দার উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দূপুরে চাঁচুড়ী বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ওই সময় মুতাকাব্বির তার হেলপারকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে ইটভাঙা ট্রলি চালিয়ে ফিরছিলেন। বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের ডালার সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় চালক মুতাকাব্বিরের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রলিতে থাকা তার হেলপার প্রাণে বেঁচে যান। এ ঘটনায় চরম উতে্জনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএনবাংলা/