মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
ফরিদপুরের মধুখালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬-এর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সাথে ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলামের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মো. আ. আউয়াল আকনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি পরীক্ষায় চলতি বছর জিপিএ-৫ প্রাপ্ত ৭১ জনের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জিপিএ প্রাপ্তদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক দত্ত,জেলা মাদক নিয়োন্ত্রক অধিদপ্তরের উপ পরিচালক শিরিন আক্তার,মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান মামুন প্রমুখ।
৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,অভিভাবকবৃন্দ ও উপজেলর বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনার পর জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় ক্রেষ্ট, বই ও একটি করে ঔষধি গাছের চারা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫জন শারীরিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ।
এনএনবাংলা/

