সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০

ছবি: সংগৃহীত

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা দেখতে নৌ টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে রওনা হয়। বিপরীতদিক থেকে ফেরি খুলনার দিকে আসতে থাকে। মাঝ নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় চলন্ত ফেরি বন্ধ করে দেয় চালক। ধাক্কায় ট্রলারটি ডুবে গেলেও কারও কোন ক্ষতি হয়নি। পরে আশপাশে থাকা নৌযান, স্থানীয় লোকজন ও ফেরিতে থাকা ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধারে এগিয়ে আসে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাসুদ সরদার বলেন, দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ নিখোঁজ আছে কিনা নিশ্চিত হতে নৌপুলিশ টহল অব্যাহত রেখেছে।

এনএনবাংলা/এফএস