সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ভেজাল গুড় তৈরির কারখানায় প্রশাসনের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্ষতিকর রাসায়নিক ও চিনি দিয়ে অননুমোদিত উপায়ে ভেজাল গুড় তৈরির অপরাধে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উৎপাদন সামগ্রী বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে শুকুরের হাট এলাকার ওই কারখানায় আখের ব্যবহার ছাড়াই অননুমোদিত ও সম্পূর্ণ অবৈধ উপায়ে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মোরছালিন রহমান ছোটন-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কারখানায় থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই (কাপড়ের রং), সিঁদুর, চুনসহ অন্যান্য ক্যানসার সৃষ্টিকারী মারাত্মক সব কেমিক্যাল ও প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখের নামগন্ধহীন এসব কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ও চিনি জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছিল তথাকথিত আখের গুড়, যা মানবদেহের জন্য অত্যন্ত মারাত্মক।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান জানান, চিনির রস,পচা মিষ্টির শিরা এবং লিভার ও কিডনি ধ্বংসকারী অত্যন্ত বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছিল। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুর-এর প্রতিনিধি এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/