সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবীতে ৪ কিলোমিটার মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবীতে দীর্ঘ ৪ কিলোমিটার জুড়ে মানববন্ধন কেরেছে তেঁতুলিয়া নদীর পাড়ে গড়ে ওঠা ধুলিয়া ও দূর্গাপাশা ইউনিয়নবাসি।

মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলন করে ৬টি জেলার সাথে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও তেঁতুলিয়ার পাশের মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধে বিকল্প নেই বলে যোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ দাবীর কথা জানানো হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহবায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়ার জোয়ার হলে ঘর, বাড়ি, ফসলি জমি তলিয়ে যায়। এবং ভাটার সময়ে জেগে ওঠে। এতে প্রাকৃতিক দূর্যোগে হালের বলদ, পুকুরের মাছ, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকটি গ্রাম। তারা বেড়িবাঁধসহ সেতু নির্মাণের দাবী জানান।

বক্তারা আরো বলেন, পটুয়াখালী, ইপিজেট, পায়রা বন্দর। ভোলার ভেলুমিয়া,বাউফলের তেতুলিয়া নদীতে একটি সেতু হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশাল, পায়রা বন্দর এবং বাকেরগঞ্জের সাথে যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে। আরও হবে অর্থনৈতিক সেতুবন্ধন।

এলাকার মানুষ কম সময়ে ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াতের পথ সুগম হবে। গড়ে উঠবে, শিল্প, কলকারখানা। তৈরি হবে মানুষের ব্যবসা, বাণিজ্য। এতে ৬টি জেলার ২৫ টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান, কর্মমুখী চঞ্চলতার ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষ।

এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম তালুকদার, জামায়াতের উপজেলা আমির রফিকুল ইসলাম,সম্পাদক মোঃ খালিদুর রহমান, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক নাইম শিকদার তারেক প্রমুখ।

এনএনবাংলা/