সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

মধুখালীতে ভ্রাম্যমান আদালত, কয়েকটি মিষ্টির দোকানকে জরিমানা

ফরিদপুরের মধুখালী পৌর সদর বাজারে শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এ সময় খাবার হোটেল, মিষ্টির দোকানে নোংরা পরিবেশ ও অন্যান্য কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, মধুখালী পৌর সদর বাজারের হোটেল ও মিষ্টির দোকানগুলোতে নোংরা পরিবেশ থাকার কারণে উপজেলা প্রশাসন মধুখালী বাজারে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন। এ সময় মধুখালী বাজারের মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরি করায় দোকান মালিক মোহিদ সাহাকে ২০ হাজার টাকা,দিপিক কুমারের মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরি করার কারনে ১০ হাজার টাকা, মধুখালী কনফেকশনারির মালিক পরান সাহাকে খোলা অবস্থায় নোংরা পরিবেশে মিষ্টি রাখায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কে. এম তানজির নাঈম, উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ, মধুখালী থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান, পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেঞ্জী মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/