বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর আলোচনায় আসা সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
সোমবার দুপুরে ১২টার দিকে গাজীপুর মেট্টোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, তাঁরা সিফাতের জামিন চেয়েছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে করা কথিত কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো উল্লেখ মামলার এজাহারে নেই। তিনি আরও জানান,, ৪ জুনের একটি পুরোনো মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে সেশন কোর্টে আপিল করবেন।
সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর (৩৮ নম্বর ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। আজ তার পক্ষে আইনজীবীরা জামিন চায়, তবে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছে। তিনি ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখন অব্যাহত রেখেছেন।
এনএনবাংলা/এফএস
