সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

নড়াইলে আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭

নিহত মিসকান সরদার। ছবি: সংগৃহীত

নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মিসকান সরদার (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন । মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান সরদার মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি ও কামাল মেম্বার গ্রুপের সাথে সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যা ও হিরাঙ্গীর মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার বেলা ১১টায় প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার নামে এক যুবক খুন হয়। এ ঘটনায় এক নারীসহ ৭জন আহত হয়েছেন।

মুন্সি গ্রুপের কালাম মেম্বর বলেন, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্য সামাজিক ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টার দিকে নিহত মিসকান সরদার আমার বাড়ির উদ্যেশ্য রওনা করলে সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যা এবং হিরাঙ্গির মোল্লার নেতৃত্বে মিল্লাত হোসেন, লিয়াকত সরদার, জসিম উদ্দিন, রবিউল শেখসহ একদল দুর্বৃত্ত মিসকান সরদারকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা আহত মিসকানকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

একই ঘটনায় মাটিয়াডাঙ্গা গ্রামের জাফর মুন্সির ছেলে সালাম মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকেরা। আহত সালাম মুন্সিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এছাড়া খাঁজা সরদার, সিয়ামিন সরদার, সারফিনা বেগমসহ বেশ কয়েকজন আহতাবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রতিপক্ষের নেতা শহীদুল মেম্বারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এনএনবাংলা/