সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো মোট ৮ হাজার ৭৯৬ জন সদস্যের চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত করা হয় এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তাদের কারও চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই।

তিনি আরও বলেন, হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই। তার ভাষ্য, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুনর্বহালের দাবিতে আন্দোলন

২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি তোলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ দাবিতে তারা রাজধানীতে আন্দোলনও করেন। তাদের অভিযোগ ছিল, ২০০৯ সালের ঘটনায় তারা ‘ষড়যন্ত্রের শিকার’ হয়ে চাকরি হারিয়েছেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়। পরিবর্তন আনা হয় বাহিনীর পোশাকেও।

বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের বিচার হয় প্রচলিত আদালতে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেকের চাকরিও চলে যায়।

ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের দাবি জোরালো হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে গত বছরের ডিসেম্বরে সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে।

অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফায় কারাবন্দি বিডিআর সদস্যদের জামিনে মুক্তি পেতে দেখা যায়। পাশাপাশি তৎকালীন সময়ে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

দেশে বেকার ২৬ লাখ ২০ হাজার

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ।

তিনি জানান, দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার। বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতি বছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে বলেও জানান তিনি।

নদীভাঙনে বছরে বাস্তুচ্যুত ১৫ হাজারের বেশি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, প্রতি বছর নদীভাঙনে গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়। এতে বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৫ হাজারের বেশি।

এনএনবাংলা/