সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘মুখোশ’

অনলাইন ডেস্ক :

আগামী বছরটা শুরু হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা দিয়ে। তার ‘মুখোশ’ মুক্তি পাবে জানুয়ারিতে। ছবির পরিচালক ইফতেখার শুভ সংবাদমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার কারণে অনেক সময় লেগেছে ছবিটির শুটিং শেষ করতে। আমরা প্রস্তুতি নিয়েছি ছবিটি হলে আনার। কিছুদিনের মধ্যে পোস্টার প্রকাশ হবে। আর সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘মুখোশ’। ২০১৯-২০ অর্থ বছরে ‘লেখক’ শিরোনামের সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন শুভ। তার লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। অনুদান পাওয়ার পর নাম পরিবর্তন করে তিনি ‘মুখোশ’ রাখেন। এটি শুভর প্রথম সিনেমা। এর আগে তিনি অনেক নাটক নির্মাণ করে সাফল্য পেয়েছেন। ছবিটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে এ ছবিতে দেখা যাবে রোশানকে। আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম, ফারুখ আহমেদসহ আরও অনেকে। ‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।