সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জিতের সিনেমায় প্রসেনজিতের নায়িকা মিথিলা

অনলাইন ডেস্ক :

টলিউড জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার জুুটি বেঁধে অভিনয় করছেন এপার বাংলার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের। এই খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে টলিপাড়ায়। জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। আনন্দবাজার সূত্রে আরও জানা যায়, অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক। পরিচালনায় করবেন শুভেন্দু কুন্ডুর। তাদের টিমে থাকবেন এক ঝাঁক অভিনয়শিল্পী। তালিকায় আছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য। পরিচালক শুভেন্দু কু-ুর ছবিটি নিয়ে বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি!’ তিনি জানান, বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় হবে ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করবেন বুম্বাদা। তিনি থাকবেন দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।