সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শেষ লটের দৃশ্যধারণে চাঁদপুরে কৌশানী

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘পিয়া রে’ ছবির প্রথম দফার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এবার শেষ লটের দৃশ্যধারণে চাঁদপুরে যাবেন এই শিল্পী। বিষয়টিজানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার বিমানে কলকাতা থেকে ঢাকায় রওনা দেবেন কৌশানী। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি চাঁদপুর যাবেন তিনি। কৌশানী শুক্রবার থেকে শুটিং করবেন। আশা করছি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে এর ক্যামেরা ক্লোজ করতে পারবো।’ সেলিম আরও জানান, এর পরপরই সাজেকে যাবেন কৌশানী। সেখানে গানের দৃশ্যধারণ হবে। পূজন মজুমদার পরিচালিত ‘পিয়া রে’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় কাজ করছেন। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ ছবিতে অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো টালিগঞ্জের সিনেমা।