সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কন্যাসন্তানের মা হলেন এভলিন

অনলাইন ডেস্ক :

বিয়ের ছয় মাস পার হতেই বলিউড অভিনেত্রী এভলিন শর্মা কন্যাসন্তানের মা হয়েছেন। গত ১২ নভেম্বর কন্যাসন্তান প্রসব করেন তিনি। এটি তার প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন আভা রানিয়া ভিন্দি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এ সুখবর ভাগাভাগি করেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নিজেই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এভলিন ক্যাপশন জুড়েছেন, ‘আভা ভিন্দির মা হওয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।’ চলতি বছরের ১৫ মে দীর্ঘদিনের প্রেমিক তুশান ভিন্দিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী এভলিন শর্মা। বিয়ের ছয় মাস পার হতেই কন্যাসন্তানের মা হলেন এ অভিনেত্রী। এ বছরের জুলাইয়ে এভলিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। বলেছিলেন, তিনি ও তার স্বামী প্রথম সন্তানের আশা করছেন। বেবি বাম্প দেখিয়ে ছবিও পোস্ট করেছিলেন। বলিউড বাবলের খবর, ২০২১ সালের ১৫ মে অস্ট্রেলিয়ায় দীর্ঘদিনের প্রেমিক তুশানকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এভলিন। অবশ্য বিয়ের দারুণ কিছু ছবি পোস্ট করে এ খবর জানান জুনে।