সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইয়াং স্টার অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেলো ৮১ জন

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভি আয়োজন করেছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’র স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে ১৭নভেম্বর। সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণের জন্য সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগীরা আবেদন করেন। এরমধ্য থেকে নিয়ম অনুযায়ী মোট ৫হাজার প্রতিযোগীর গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তীতে এর বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই করে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য মোট ১৫০জনকে আমন্ত্রণ জানানো হয়। নির্বাচিত ১৫০জন প্রতিযোগিকে নিয়ে রাজধানীর তেঁজগাও-এ অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় ১৫নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগীরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন। ১৫০জন প্রতিযোগীর মধ্য থেকে স্টুডিও অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে মোট ৮১জন প্রতিযোগী। যারা পরবর্তীতে লড়বে পিয়ানো রাউন্ডে। স্টুডিও অডিশন রাউন্ড থেকেই আগামী ২৩নভেম্বর ‘ইয়াং স্টার’-এর টিভি সম্প্রচার শুরু হবে। সপ্তাহে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভি’তে প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। এই রিয়েলিটি শো-এর উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।